সুপ্রিমকোর্টে পিছিয়ে গেল ডিএ (DA) মামলার শুনানি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এ দিন। তবে সুপ্রিমকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৭ নম্বর আদালতে বেলা ২টোর সময়ে এই বেঞ্চ বসছে না। ডিএ মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এ দিন ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। বুধবার রাতে জানানো হয়েছে বিশেষ বেঞ্চ এ দিন বসছে না। ৭ নম্বর আদালতে বেলা ২টোর সময়ে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অগস্টিন জজ মসিহর রেগুলার বেঞ্চ বসবে।

এক নজরে

বাকি বকেয়া মেটানো হবে ২০২৭ ও ২০২৮ সালের কিস্তিতে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হচ্ছে না।

বিচারপতি সঞ্জয় কারোল ও প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ বসবে না।

পরবর্তী শুনানির দিন এখনও স্পষ্ট নয়।

১৪ জুলাই পর্যন্ত ৭,৭৭১ কোটি টাকা মেটানো হয়েছে সাড়ে সাত লক্ষাধিক কর্মীকে।

ডিএ মামলা

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ৮৫ শতাংশ চার কিস্তিতে মিটিয়ে দিতে চায় পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফে। এরই মধ্যে এ দিন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে বেঞ্চ না–বসায় এ দিন মামলার শুনানি হচ্ছে না।

স্টেটাস রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে

সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ক’দফায়, কী ভাবে মেটানো হবে, তা খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছিল পূর্বতন সরকারের আমলেই। বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পরে কমিটির সঙ্গে বৈঠক করেছে। তার পরে একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। সূত্রের দাবি, বকেয়া ১৫ শতাংশ ডিএ–র ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।