দেশ

গভীর রাতে প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬

প্রশান্ত মহাসাগরে ভূমিকম্প। রাত ২টো ১৪ নাগাদ ওই কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, এই কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠের ৫১৫ কিলোমিটার গভীরে। এরই পাশাপাশি ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগরেও। বুধবার ভোর ৫টা ১২ মিনিটে, মাটির ১০ কিলোমিটার নীচে হওয়া ওই কম্পনের মাত্রা ছিল ৪.৩।