জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা। পিয়াকুল গ্রামের কাছে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। আশঙ্কা জনক অবস্থায় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাতেরি থেকে গনধহ যাচ্ছিল বাসটি। মাঝপথে পাহাড়ি রাস্তায় ধস নামলে টাল সামলাতে না পেরে খাদেল পড়ে যায় বাসটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা ঠিকমত মেরামত না করার কারণেই প্রায়ই এই এলাকায় ধস নামে। যার জেরে দুর্ঘটনা লেগেই থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *