জম্মু-কাশ্মীরঃ জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারার বাগেন্ডার মহল্লায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি অভিযান শুরু হতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলির লড়াই। নিকেশ হয় দুই জঙ্গি। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। সংঘর্ষস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *