জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজই ঘোষণা হতে চলেছে কংগ্রেসের এরাজ্যের আংশিক প্রার্থী তালিকা। কংগ্রেস সূত্রের খবর রায়গঞ্জে দীপা দাসমুন্সি ও মুর্শিদাবাদে আবু হেনার নাম চূড়ান্ত। এআইসিসি-র বৈঠক শেষ হয়েছে দিল্লিতে। বৈঠকে চূড়ান্ত হয়েছে প্রথম তিন দফায় যে কেন্দ্র গুলিতে ভোট সেই সব কেন্দ্রের প্রার্থীদের নাম। বিকেল সাড়ে চারটা নাগাদ এআইসিসি ঘোষনা করতে পারে প্রার্থীদের নাম। এদিকে উদ্ভুত পরিস্থিতিতে বামফ্রন্ট বৈঠক ডেকেছে বিকেল ৫ টায়। কংগ্রেস যদি রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষনা করে দেয় তাহলে বামফ্রন্টও বাকি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে আজ। সেক্ষেত্রে সিপিআই (এমএল) লিবারেশ, এনসিপি ও আরজেডিকে একটি করে আসন ছেড়ে দিতে পারে বামফ্রন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *