হক জাফর ইমাম, মালদাঃ কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাগলা ব্রিজ এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন জন ডাকাত দল কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অসীম আক্তার ( ২১) বাড়ি কালিয়াচক থানার কৃষ্ণপুর এলাকায়, সাহেব শেখ (২২) বাড়ি কালিয়াচক থানার মাস্টার পাড়া এলাকায়, মোহাম্মদ নাসির উদ্দিন (২২) বাড়ি কালিয়াচক থানার নয়া গ্রাম এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটি কার্টুন ও একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে পাগলা ব্রিজ এলাকায় বাস ডাকাতির উদ্দেশ্যে একসাথে জড়ো হয়েছিল। ধৃতদের সোমবার জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন পড়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *