হক জাফর ইমাম, মালদাঃ উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু দিল্লি থেকে মালদা পৌঁছাতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। শনিবার দিল্লি থেকে মালদায় ফিরেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন বেলা একটা নাগাদ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে মালদায় পৌঁছান উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। গত কয়েকদিন আগে সিপিএম দল ছেড়ে তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেন মুর্মু উত্তর মালদা কেন্দ্রের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হবেন এই জল্পনা হতেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্টার টাঙানো হয় উত্তর মালদা কেন্দ্রের বিভিন্ন এলাকায়। এরপর দিল্লি থেকেই প্রার্থী হিসাবে খগেন মুর্মুর নাম ঘোষণা করা হয়। শনিবার দুপুরে মালদা রেল স্টেশনে পৌঁছান তিনি। তাঁকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব মিশ্র সহ অন্যান্য নেতাকর্মীরা। তারা তাঁকে স্বাগত জানান। আদিবাসী নৃত্যের মাধ্যমেও স্বাগত জানানো হয় বিজেপি প্রার্থীকে। প্রচুর কর্মী সমর্থকদের ভিড় জমে মালদা রেল স্টেশনে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খগেন মুর্মু বলেন, নির্বাচনে জিতলে এলাকার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। জেতার ব্যাপারেও তিনি ১০০{ebf45fdf0a132dcec4b3bbec2b6fbe52427480f0b07af93baf83eda82c837b7c} আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *