November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
দেশ

কাশ্মীরে ফের এনকাউন্টারে খতম ৫ জঙ্গি

জম্মু-কাশ্মীরে আবারও সাফল্যের সঙ্গে জঙ্গিদমন করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার ৫ সন্ত্রাসবাদীকে খতম করল তারা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বৃহস্পতিবার ভোরে এনকাউন্টারে মৃত্যু হয় এই জঙ্গিদের। ভারতীয় সেনার কাছে গোপন সূত্রে খবর ছিল যে, কুলগামের খাদ্দের এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই মতো শুরু করা হয় তল্লাশি অভিযান। ভারতীয় সেনার সঙ্গে যৌথ ভাবে পুলিসও চালিয়েছিল এই অভিযান। নিহত হয় ৫ জঙ্গি। তবে কুলগাম এবং খাদ্দের এলাকায় আরও কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান এখনও জারি।