November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
দেশ

প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ তাঁর পরিবারের তরফে এ খবর জানা গিয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর ৷ প্রবীণ এই রাজনীতিবিদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি ছিলেন ৷ পরিবার সূত্র জানা গিয়েছে, “সোমবার রাত ২ঃ৪৫ মিনিটে এসএম কৃষ্ণা তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর মরদেহ আজ মাদুরে নিয়ে যাওয়া হতে পারে ৷ সোমানহাল্লি মাল্লাইয়া কৃষ্ণ তাঁর স্ত্রী প্রেমা এবং দুই কন্যা শাম্ভবী ও মালবিকাকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷