November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
দেশ

বরফের চাদরে ঢাকল হিমাচলপ্রদেশ, ভারী তুষারপাতে বন্ধ ৩৫০টি রাস্তা, মৃত ৪

ক্রিসমাসের আবহে গোটা হিমাচল প্রদেশ ঢাকা পড়ল পুরু বরফের চাদরে। সোমবার থেকেই তুষারপাত শুরু হয়েছে জেলায় জেলায়। তুষারপাতের জেরে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়েছে পর্যটকবোঝাই বহু গাড়ি। মঙ্গলবার থেকে ভারী তুষারপাতের জেরে আরও ভোগান্তি বাড়ল। প্রশাসন সূত্রে খবর, হিমাচল প্রদেশ জুড়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। বরফে ঢাকা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বহু মানুষ। হাড়কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছেন বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনা এড়াতে হিমাচল প্রদেশ জুড়ে ৩৫০টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি জাতীয় সড়ক রয়েছে। একাধিক রাস্তায় আটকে আছেন ৭০০ পর্যটক। গতকাল আটকে পড়েছিলেন হাজারের বেশি পর্যটক। তাঁদের মধ্যে অধিকাংশকেই উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে।  হিমাচল প্রদেশের কুল্লু, সিমলা, চাম্বা, মান্ডি, কিন্নর এবং লাহৌল-স্পিতি-সহ একাধিক জেলায় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের কারণে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাপন। হিমাচল প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন,  রাস্তা থেকে বরফ সরাতে ডালহৌসি থেকে রোহরু-সহ অঞ্চল জুড়ে ২৬৮টি মেশিন চালু করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।