লে-তে মিশন মিত্র প্রোগ্রাম চালু করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO ৷ ২ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রোগ্রাম ৷ যেখানে গগণযানের মতো হিউমান স্পেসফ্লাইট মিশনের টিমের ব্যবহারিক বিষয়ে জ্ঞান অর্জন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ ওই প্রজেক্টের উদ্বোধন করেন ইসরো চেয়ারম্যান V Narayanan ৷ যেখানে স্পেসক্রাফ্টের ক্রুদের নিরাপত্তা ও পারফরম্যান্সের উপর জোর দেওয়া হবে ৷ এই বিষয়ে ISRO একটি বিবৃতি প্রকাশ করেছে ৷ সেখানে জানানো হয়েছে, “ব্যবহারিক শিক্ষা প্রদাণের জন্য ISRO এবং IAF-Institute of Aerospace Medicine এই প্রজেক্ট চালু করেছে ৷ এই প্রথম এই ধরনের প্রজেক্ট বা শিক্ষাপ্রদাণ প্রজেক্ট চালু করা হয়েছে ৷ যেথানে হাই-অলটিটিউট (অতি উচ্চতা) পরিবেশে স্পেসক্রাফ্টের ক্রু মেম্বার এবং গ্রাউন্ড স্টাফ মেম্বারদের সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং পরিচালনগত গতিপ্রকৃতি পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে ৷

“মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, অভিযানের সময় ক্রু ও গ্রাউন্ড কন্ট্রোল টিমের মধ্যে প্রবল মানসিক চাপ তৈরি হয় ৷ এই গবেষণার লক্ষ্য হলো পরিবেশগত ও পরিচালনগত চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা তৈরি করা। যেকোনও মানব মহাকাশ অভিযানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মহাকাশাচারীদের নিরাপত্তা ব্যবস্থা সঠিক রাখা ৷ এই বিষয়ে ISRO জানিয়েছে, যে কোনও অভিযানের সময় মানসিক স্থিতাবস্থা বজায় রেখে একে অপরকে সাহায্য করার ক্ষমতাই যেকোনো অভিযানের সাফল্য ও নিরাপত্তা নির্ধারণ করে। আর সেই কারণেই এই প্রজেক্ট চালু করা হয়েছে ৷ যেখানে ক্রু মেম্বারদের পাশাপাশি গ্রাউন্ড স্টাফ মেম্বারাও উপস্থিত থাকবেন ৷ এই বিষয়ে জানানো হয়েছে, লে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উঁচুতে অবস্থিত ৷ সেখানকার তাপমাত্রা, আইসোলেশন স্পেসফ্লাইট অপারেশনের জন্য আদর্শ ৷ সেই কারণে ওই জায়গা বেছে নেওয়া হয়েছে ৷


