কলকাতা

আজ মেট্রো পরিষেবায় বড় রদবদল

 পুজোর পর আজ ফের অফিস যাওয়ার তাড়া ৷ তবে বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে নিন মেট্রোর বিজ্ঞপ্তি ৷ একাদশী অর্থাৎ শুক্রবার (3 অক্টোবর) ব্লু লাইনে কমানো হয়েছে পরিষেবা ৷ আজ ব্লু লাইনে পরিষেবা কমলেও গ্রিন, ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। অন্যান্য বছরের মতো এই বছরও একাদশীতে মেন লাইনে মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ পুজোর পর যাত্রী সংখ্যা কম হওয়ার আশঙ্কা এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে ৷ উল্লেখ্য, পুজোর সময় সারা রাত মেট্রো পরিষেবা দিয়েছে কর্তৃপক্ষ ৷ বাঙালির সেরা পুজো শেষ ৷ এবার আবারও ধীরে ধীরে জীবনের চেনা ছন্দে ফেরার পালা। দশমী শেষ হয়েছে বৃহস্পতিবার ৷ তাই অন্যান্য বছরের মতো এই বছরেও একাদশীতে (শুক্রবার) ব্লু লাইনে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ অন্যান্য দিন ব্লু লাইনে সারাদিনে 272টি পরিষেবা পাওয়া যায় ৷ কিন্তু, আজ তার পরিবর্ত সারাদিনে এই লাইনে 236টি পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে 118টি আপ ও 118টি ডাউন পরিষেবা পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ পক্ষের তরফে জানানো হয়েছে যে পুজোর শেষে একাদশীতে যাত্রী সংখ্যা কম থাকবে বলেই মনে করছে কর্তৃপক্ষ ৷ তাই পরিষেবার সংখ্যাও কমানো হয়েছে ৷

এক নজরে আজকের মেট্রো পরিষেবা

দিনের প্রথম পরিষেবা

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 06:50 মিনিটে। অর্থাৎ অনান্য দিনের মতোই প্রথম মেট্রো ছাড়বে ৷

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সার্ভিস পাওয়া যাবে সকাল 06:54 মিনিটে। এক্ষেত্রেও সময়ের কোনও পরিবর্তন হয়নি।

দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 06:55 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 06:55 মিনিটে। অন্যদিনের মতো একই সময়ে পাওয়া যাবে সার্ভিস।

দিনের শেষ মেট্রো

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:28 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে।

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:32 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।

শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 21:44 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।