কলকাতা

পুজোর ভিড় সামলাতে এবং নিরাপত্তার স্বার্থে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল পুলিশ,  শহরজুড়ে যান চলাচলে নিষেধাজ্ঞা

হাতে আর দু’সপ্তাহও সময় নেই ৷ আর কলকাতায় পুজো মানেই তৃতীয়া থেকেই ঠাকুর দেখার ঢল নামবে মণ্ডপে মণ্ডপে ৷ শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, সর্বত্র দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে ৷ তাই হাতে এখনও ৯ দিন সময় থাকতেই দুর্গাপুজোর ভিড় সামলাতে এবং নিরাপত্তার স্বার্থে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ । যা কার্যকর থাকবে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বিশেষ দিনগুলিতে ৷ কোন দিন কতক্ষণ যান নিয়ন্ত্রণ করা হবে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ৷ তবে জরুরি পরিষেবার গাড়ি চলাচল এই নিয়মের বাইরে থাকবে । সাধারণত রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ভারী ট্রাক বা পণ্যবাহী গাড়ির শহরে প্রবেশের অনুমতি থাকে । তবে এবারের দুর্গোৎসবের দিনগুলিতে তার উপর কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে ।

কোন দিনে যান নিয়ন্ত্রণে কতক্ষণ নিষেধাজ্ঞা

মহালয়া (২১ সেপ্টেম্বর): ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ভারী যান প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।

তৃতীয়া (২৫ সেপ্টেম্বর): সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে ।

চতুর্থী (২৬ সেপ্টেম্বর): সকাল ৬টা থেকে রাত ২টো পর্যন্ত নিষেধাজ্ঞা ।

পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত ২টো পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ।

ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): সকাল ৮টা থেকে রাত 3টে পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে ।

সপ্তমী থেকে নবমী (২৯ সেপ্টেম্বর – ১ অক্টোবর): সকাল ৭-৮টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত শহরে ভারী গাড়ির প্রবেশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

হালকা গাড়ির জন্য ছাড়

যেসব গাড়ির ওজন 1600 কেজির কম, সেগুলি মহালয়ার দিন বিকেল 4টে থেকে শহরে চলাচল করতে পারবে । তৃতীয়া থেকে নবমী পর্যন্ত দুপুর 3টে পর্যন্ত এই গাড়িগুলির চলাচলে ছাড় থাকবে । বন্দরমুখী গাড়ির ক্ষেত্রেও দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলাচলের অনুমতি মিলবে ।

প্রতিমা নিরঞ্জনের দিন

দশমী থেকে চতুর্দশী (২-৫ অক্টোবর) প্রতিমা নিরঞ্জনের সময়ে সকাল ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত যান চলাচলের এই বিধিনিষেধ বলবৎ থাকবে । লক্ষ্মীপুজোর নিরঞ্জনের দিনগুলিতেও (৭-৮ অক্টোবর) সকাল ৮টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত একই নিয়ম কার্যকর থাকবে ।

জরুরি পরিষেবায় ছাড়

অক্সিজেন, ওষুধ, দুধ, সবজি, মাছ, তেল প্রভৃতি জরুরি সামগ্রী বহনকারী যানবাহনকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে ।ই দুর্গাপুজোর ভিড় সামলাতে এবং নিরাপত্তার স্বার্থে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশঅক্সিজেন, ওষুধ, দুধ, সবজি, মাছ, তেল প্রভৃতি জরুরি সামগ্রী বহনকারী যানবাহনকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে ।

এছাড়া উৎসবের দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করতে শহরের একাধিক রাস্তায় যান চলাচল আংশিক বন্ধ বা একমুখী করে দেওয়া হবে । কলকাতা পুলিশের দাবি, এই ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের দুর্গোৎসবের আনন্দ বিঘ্নিত না হয় ।