কলকাতা

মাধ্যমিক পাশ করলেই ১৫ অগাস্ট থেকে মাসে মাসে ১৫০০ টাকা, অন্তবর্তী বাজেটে বড় ঘোষণা

কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এই অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ ব্যক্তিদের জন্য করা হয়েছে বিশেষ ঘোষণা৷ যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প শুরু করল তৃণমূল সরকার৷ জানানো হয়েছে, ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বেকার যুবকেরা এই কর্মসূচির অধীনে আসবেন যাঁরা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু চাকরি পাননি তাঁরা ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের আওতায় ১৫০০ টাকা পাবেন মাসে মাসে সর্বোপরি যে দিকে তাকিয়ে ছিল বাংলার আপামর মহিলাবৃন্দ৷ তাঁদের জন্যেও সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হল ৫০০ টাকা৷ অর্থাৎ, এবার থেকে সাধারণ শ্রেণির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন ১৫০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতিরা ১৭০০ টাকা করে৷