দেশ

মেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৬

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় মাইনসিঙ্গাট-থাংস্কো এলাকায় এক অবৈধ কলয়া খনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ ডিনামাইট বিস্ফোরণে 16 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও অনেকে ধসে নীচে চাপা পড়ে রয়েছে আশঙ্কা করা হচ্ছে ৷ তাঁদের বের করে আনার চেষ্টা চলছে ৷ রাজ্য পুলিশের ডিজি আই নংরাং এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৷ উদ্ধারকারী দল ইতিমধ্যেই খনিতে পৌঁছেছে ৷ তিনি বলেন, “আমরা এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করেছি ৷ তবে বিস্ফোরণের সময় খনিতে কতজন শ্রমিক ছিল, তা এখনও জানা যায়নি ৷ যদিও আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷” পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ দুর্গম এলাকায় ওই কয়লা খনি থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । দগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে চিকিৎসার জন্য শিলংয়ে পাঠানো হয়েছে ।” তিনি জানান, আহত ব্যক্তিকে প্রথমে সুতনগা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু পরে তাকে শিংয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷