banganews.net

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের জিডিপি বেড়ে হয়েছে ৭.৭ ৷ পৃথিবীর অন্য কোনও উন্নতশীল দেশ এই গতিতে উন্নয়ন করতে পারছে না ৷ এটাই নতুন ভারতের শক্তি ৷ সংসদের বাদল অধিবেশনের শুরুতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর আশা সরকার এবং বিরোধীদের মধ্য়ে সমন্বয়ের জেরে অধিবেশনে দেশের ভালোর জন্য প্রয়োজন এমন কাজ হবে ৷ সোমবার সকালে সংসদ ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বলেন, “গত এক মাসে দেশ অনেক কীর্তি স্থাপন করেছে ৷ দেশবাসীর গর্ব হবে এমন অনেক কাজ হয়েছে ৷ গত বছর বাদল অধিবেশনের ঠিক আগে ভারতের নাগরিক আন্তর্জাতিক স্পেশ স্টেশনে পৌঁছেছিলেন ৷ আর পরশু মহাকাশ সংক্রান্ত এক স্টার্টআপ দারুণ কাজ করেছে ৷ ওখানে যাঁরা কাজ করেন তাঁদের গড় বয়স মাত্র 28 বছর ৷ আমি তাঁদের কথা বলছি ৷ 56 বছরের কোনও যুবকের কথা বলছি না ৷ এই সমস্ত বিষয় ভারতকে আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে ৷ এটা এক বিশেষ বার্তাও বটে ৷ এখান থেকে বোঝা যায় আমাদের যুবকদের ক্ষমতা মহাকাশের মতোই অসীম ৷”

সম্প্রতি তাঁর হাত ধরে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের পথ চলা শুরু হয়েছে ৷ এদিন এ প্রসঙ্গেও বেশ কয়েকটি মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ” পৃথিবীতে এমন দেশের সংখ্যা খুবই কম যেখানে হাইড্রোজেন চলে ৷ ভারত সেই তালিকায় নাম লেখাল ৷ শুধু তাই নয়, ভারত এ ব্যাপারে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়েছে ৷ অতিউন্নত ট্রেন দেশের মানুষকে উৎসর্গ করেছে ৷ এখান থেকেই বোঝা যায় দেশের ইঞ্জিনিয়র থেকে উদ্যোগপতিরা দেশের জন্য কাজ করছেন ৷ ” দেশের প্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ” দেশ দ্রুতগতিতে উন্নয়নের কাজ করছে ৷ এই স্পিডের সঙ্গে সংসদের স্পিরিটকে মেশাতে হবে ৷ তাহলে দেশের উন্নয়নের কাজ আরও দ্রুত হবে ৷ আমাদের দেশে অনেক অভিজ্ঞ সাংসদ আছে ৷ তাঁদের অভিজ্ঞতা এবং জ্ঞান আমাদের দরকার, সংসদের দরকার ৷ রাষ্ট্রভক্তির জন্যও প্রয়োজন ৷ আমি বিশ্বাস করি প্রতিটি দলের সাংসদরাই দেশের ভালো জন্য় এগিয়ে আসবেন ৷ সংসদে সমস্ত দরকারি বিষয় নিয়ে মনোজ্ঞ এবং সমৃদ্ধ চর্চা হবে ৷ দেশের যুব সম্প্রদায় থেকে শুরু করে বাকিরা এটাই চায় ৷”