দেশ

‘৭ দিনে হলফনামা, নয়তো দেশের কাছে ক্ষমা চাইতে হবে’, ভোট-চুরি নিয়ে হুঁশিয়ারি কমিশনের

 একদিকে ভোটমুখী বিহারের সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সেই সময় রাজধানীতে সাংবাধিক বৈঠক করলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ৷ তাঁর দুদিকে ছিলেন বাকি দুই কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু, ডঃ বিবেক জোশী ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, “৭ দিনের মধ্যে কমিশনের কাছে হলফনামা জমা দিতে হবে, নয়তো দেশের কাছে ক্ষমা চাইতে হবে ৷” কমিশন এদিন জোর দিয়ে জানায়, ভোটার তালিকায় নাম তুলতে গেলে ঠিকানা ততটা জরুরি নয়, যতটা তাঁর নাগরিকত্ব ৷ কোনও প্রমাণ ছাড়া তালিকা থেকে একজনেরও নাম বাদ যাবে না ৷ কংগ্রেস সাংসদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির যে অভিযোগ করেছেন, সেই প্রসঙ্গে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সরাসরি কিছু না বললেও তাঁর মন্তব্য, “পুরো দেশ জানে এর নেপথ্য়ে কী অভিসন্ধি রয়েছে ৷” বৈঠকে তিনি পরিষ্কার করে জানান, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের যে নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ করেছেন, তাঁর ভোটাধিকার আছে ৷ নির্বাচন কমিশন কোনও বিভাজন করে না ৷ কমিশনের কাছে কোনও পক্ষ বা বিপক্ষ নেই ৷ সবাই সমান ৷ কমিশন নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হঠবে না ৷ সংশোধনের দাবি থেকেই বিহারে স্পেশাল ইনটেনসভি রিভিশনর (SIR) শুরু হয়েছে ৷