November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
বিনোদন

জোর করে সলমন খানের শুটিং সেটে ঢোকার চেষ্টা, গ্রেফতার ব্যক্তি

নিরাপত্তা বলয় ভেঙে মুম্বইয়ে সলমন খানের শুটিংয়ের সেটে ঢোকার চেষ্টা করল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ৷ জানা গিয়েছে, মুম্বইয়ের দাদরে বুধবার রাতে সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলেই হাতাহাতিতে জড়ায় ওই ব্যক্তি ৷ এই ঘটনায় শুটিং সেটে আতঙ্ক ছড়ায় ৷ কারণ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সলমন সয়ং ৷ অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকিও দেয় সে ৷ এর পরই সলমন খানের নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয় ৷ এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে ৷ এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মুম্বইয়েরই বাসিন্দা বলে জানা গিয়েছে৷