দেশ

দিল্লিতে শাহ ও নাড্ডার সঙ্গে বৈঠকে শুভেন্দু-সুকান্তর

 শাসক শিবিরের নেতাদের বিরুদ্ধে অভিযোগে বেশ কিছুটা অস্বস্তিতে তৃণমূল। আবার লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি কাণ্ডই যেন বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ‘গোষ্ঠীকোন্দলে’ জর্জরিত বঙ্গ  বিজেপিকে। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার দিল্লিতে শুভেন্দু-সুকান্তরা। এদিকে সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে আজই দিল্লি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন শুভেন্দু। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।