ছট পুজোর দিন বাড়িতে ছিল না কেউ। সেই সুযোগেই হানা। ভয় দেখিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করে কিশোরীর নগ্ন শরীর মোবাইলে বন্দি করে অভিযুক্তরা। পর সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয়ও দেখানো শুরু করে। সঙ্গে জুড়ে গেল শর্ত। দিতে হবে ২ লক্ষ টাকা। সেই দাবি মেনে নিলে ছবি যাবে না সোশ্যাল মিডিয়াতে। কিন্তু কোথায় অত টাকা পাবে বছর ১৪’র কিশোরী। তাই গোটা ঘটনা কাউকে না জানালেও দেখা গেল সেই সব উত্তেজক ছবি চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে। ঘুরে বেড়াচ্ছে এর মোবাইল থেকে ওর মোবাইলে। সেই ভাবেই ওই কিশোরীর মায়ের কাছেও এসেছিল সেই ছবি যা দেখে চমকে উঠেছিলেন তিনি। মেয়েকে চেপে ধরতেই জানতে পারলেন পাড়ারই ৩ যুবকের কুকীর্তি। এরপ্র আর দেরী করেননি ওই মহিলা। মেয়েকে নিয়ে সোজা চলে গেলেন থানায়। দায়ের করলেন অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতা শহরের উল্টোডাঙা এলাকায়। জানা গিয়েছে, গত বছরের ছট পুজোর দিন ওই কিশোরীর বাবা-মা ঘরে ছিলেন না। এই সুযোগেই স্থানীয় ৩ যুবক কিশোরীর বাড়িতে ঢুকে পড়ে। এরপর ওই কিশোরীকে ভয় দেখিয়ে তাকে বিবস্ত্র ও নগ্ন করে তার ছবি তোলে ওই ৩ যুবক। তোলা হয় তার যৌনাঙ্গের ছবিও। কিশোরীকে জানানো হয়েছিল ২ লক্ষ টাকা না দিলে ওইসব ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে। যদিও চলতি মাসেই সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওই কিশোরীর মা ঘটনার কথা জানতে পেরে প্রথমে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন। পরে ফেসবুকের লিঙ্ক-সহ উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন ওই ৩ যুবকের বিরুদ্ধে। ওই ৩ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা এখন গা ঢাকা দিয়েছে। তদন্ত সন্ধান শুরু করেছে পুলিশ।

