দূরপাল্লার ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ১৯ বছর বয়সী এক যুবক এবং ১৭ বছর বয়সী দুই তরুণী। স্থানীয় সূত্রে খবর, মুম্বই-কঙ্কন রুটে দিভা এবং নিলাজে স্টেশনের মাঝে মান্ডোভি এক্সপ্রেস যখন পার হচ্ছিল, তখনই ওই দুজনের মৃত্যু ঘটে। রেলওয়ে পুলিশের (জিআরপি) এক আধিকারিক জানিয়েছেন, রেললাইনের কাছে ওই দুই তরুণের মৃতদেহ পাওয়া গিয়েছে।