November 24, 2026
BREAKING NEWS
পদত্যাগের পর ফের NVIDIA-র CEO ও চেয়ারম্যান পদে ফিরলেন জেনসন হুয়াংSIR শুনানি বাকি ২২ লক্ষের, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ সুপ্রিমকোর্টেরনিরাপত্তা-স্বাস্থ্য সংক্রান্ত ৮ মউ চুক্তি স্বাক্ষর নেপাল-ভারতেরবিসলেরি জলে ক্ষতিকর রাসায়নিক!আগ্রা-দিল্লি মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়িরমহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ানবৃহন্নলাদের দিয়ে কর আদায় করবে রাজ্য সরকার
অফবিট

৩০ এবং ৩১ জুলাই  রাতের আকাশে মহাজাগতিক দৃশ্য!

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। Southern Delta Aquariids এবং Alpha Capricornids— এই দুটি উল্কাবৃষ্টি (Meteor Shower) একই সময়ে সর্বোচ্চ সক্রিয় অবস্থায় পৌঁছতে চলেছে। ফলে রাতের আকাশে একসঙ্গে একাধিক উল্কা ছুটে যাওয়ার দৃশ্য দেখা যেতে পারে। তবে প্রায় পূর্ণ চাঁদের উজ্জ্বল আলোয় অনেক ছোট উল্কা চোখে নাও পড়তে পারে। তাই এই বিরল দৃশ্য উপভোগ করতে ধৈর্য ধরতে হবে এবং যতটা সম্ভব অন্ধকার জায়গা বেছে নিতে হবে। 30 এবং 31 জুলাই মধ্যরাত থেকে ভোরের মধ্যে এই দুই উল্কাবৃষ্টি সর্বোচ্চ সক্রিয় থাকবে। উত্তর গোলার্ধে এই সময়টিকেই অনানুষ্ঠানিকভাবে মিটিয়র সিজনের সূচনা হিসেবে ধরা হয়। যদিও চাঁদের আলোয় তুলনামূলকভাবে ছোট উল্কাগুলি দেখা কঠিন হবে, তবুও জ্যোতির্বিজ্ঞানীদের মতে অন্ধকার আকাশে বেশ কিছু উজ্জ্বল ‘শুটিং স্টার’ এবং মাঝেমধ্যে বড়সড় ফায়ারবল দেখার সুযোগ মিলতে পারে।Southern Delta Aquariids সবচেয়ে ভালোভাবে দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে। এছাড়া ভারত, শ্রীলঙ্কা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ ইউরোপ থেকেও এই উল্কাবৃষ্টি দেখা সম্ভব হবে।অন্যদিকে Alpha Capricornids দেখা যাবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, জাপান, চিন, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে, যদি আকাশ পরিষ্কার থাকে এবং আলো দূষণ কম থাকে। দুটি উল্কাবৃষ্টির বৈশিষ্ট্যও আলাদা। Southern Delta Aquariids আদর্শ অন্ধকার আকাশে প্রতি ঘণ্টায় প্রায় 20 থেকে 25টি উল্কা তৈরি করতে পারে। এই উল্কাবৃষ্টি সৃষ্টি হয় পৃথিবী যখন Comet 96P/Machholz-এর রেখে যাওয়া ধূলিকণার মধ্য দিয়ে অতিক্রম করে। এই উল্কাগুলি সাধারণত দ্রুতগতির এবং তুলনামূলকভাবে ম্লান হওয়ায় চাঁদের আলোয় সহজেই আড়াল হয়ে যেতে পারে।

অন্যদিকে Alpha Capricornids-এ প্রতি ঘণ্টায় মাত্র প্রায় পাঁচটি উল্কা দেখা যায়। তবে এগুলি ধীরগতির এবং অত্যন্ত উজ্জ্বল ফায়ারবল তৈরি করতে পারে, যা অনেক সময় আশপাশের তারার থেকেও বেশি উজ্জ্বল দেখায় এবং আকাশে আলোকিত রেখা রেখে যায়। এই উল্কাবৃষ্টির উৎস Comet 169P/NEAT-এর ধ্বংসাবশেষ।

দুটি উল্কাবৃষ্টি একই সময়ে সক্রিয় থাকায় ভাগ্য ভালো থাকলে দ্রুতগতির ক্ষীণ উল্কার পাশাপাশি উজ্জ্বল ফায়ারবলেরও দেখা মিলতে পারে। যদিও এ বছরের প্রায় পূর্ণ চাঁদের কারণে মূলত সবচেয়ে উজ্জ্বল উল্কাগুলিই বেশি দৃশ্যমান হবে।

সবচেয়ে ভালোভাবে এই দৃশ্য দেখতে জ্যোতির্বিজ্ঞানীরা মধ্যরাতের পর থেকে ভোরের আগের সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ তখন উল্কাবৃষ্টির বিকিরণ বিন্দু (Radiant) আকাশে আরও উঁচুতে উঠে আসে এবং চাঁদও ধীরে ধীরে নিচে নেমে যাওয়ায় তার আলো কিছুটা কম প্রভাব ফেলে।

এছাড়া শহরের আলোর বাইরে গ্রামীণ এলাকা বা যতটা সম্ভব অন্ধকার জায়গায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার না করে খোলা আকাশের নিচে চাদর বা রিক্লাইনিং চেয়ারে শুয়ে অন্তত 20 থেকে 30 মিনিট চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শুধুমাত্র Aquarius বা Capricornus নক্ষত্রমণ্ডলের দিকে না তাকিয়ে পুরো আকাশ পর্যবেক্ষণ করাই ভালো, কারণ উল্কা আকাশের যেকোনও অংশে দেখা দিতে পারে।

একই সঙ্গে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসও দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ মেঘলা আকাশ থাকলে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা সম্ভব হবে না।