বিধানসভা ভোটের আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বাংলার গিগ কর্মীদের জন্য ‘রেড লেটার ডে’ হয়ে থাকল। জোমাটো-সুইগি-অ্যামাজন-ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা এলেন ‘স্বাস্থ্যসাথী’র আওতায়! বিধানসভায় এদিন বিরাট ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বাজেট পেশ করার সময়ে তিনি বলেন, ‘আমাদের সরকার অনলাইনে কেনা জিনিসের সরবরাহকে কেন্দ্র করে দ্রুত গড়ে ওঠা নতুন ‘গিগ-অর্থনীতি-র’ গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতন। আমাদের রাজ্যে এই অর্থনীতির সঙ্গে এক বিশালসংখ্যক কর্মী যুক্ত। এই সমস্ত গিগ-কর্মীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সকল গিগ-কর্মীদের সরকারের চালু সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় (যেমন স্বাস্থ্যসাথী) আনা হবে।গিগ শ্রমিকদের সামাজিক সুরক্ষা নেই। আমরা আমাদের সামাজিক সুরক্ষায় আনছি। আমরা পোর্টাল করছি। সেখানে তাদের আবেদন করতে বলব।’ পাশাপাশি গিগ কর্মীদের ১০০০ টাকা করে ভাতাও বাড়ছে।


