দেশ

যোগীর রাজ্যে নিজের বাড়িতেই খুন সাংবাদিক ও তাঁর ভাই

উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই খুন হিন্দি খবরের কাগজের সাংবাদিক আশিল জানওয়ানি এবং তাঁর ভাই। রবিবার এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে স্থানীয় লিকার মাফিয়ার বিরুদ্ধে। অভিযোগ, অতীতে বেশ কয়েকবার ওই লিকার মাফিয়া ওই সাংবাদিককে হুমকি দিয়েছিলেন। এদিন দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়। প্রথমে দুই ভাইয়ের সঙ্গে দুষ্কৃতীদের ধস্তাধস্তি হয়। সেই সময় দুই ভাইয়ের ওপরই গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিকের ভাইয়ের। হাসপাতালে চিকিত্‍সা চলার সময় মৃত্যু হয় সাংবাদিক আশিস জানওয়ানির। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাংবাদিকের খুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ শুরু হয়ে যায়। বাসিন্দারা অভিযোগ করেন, আশিসের বারবার অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি।