আমেরিকা, নরওয়ের রাষ্ট্রদূত সহ ১৫ কূটনীতিকের জম্মু-কাশ্মীর সফর
উরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বিতর্কিত সফরের ২ মাস পর ফের অপর প্রতিনিধিদলের সফর উপত্যকায় ৷ ৩৭০ ধারা প্রত্যাহারের পর, রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর এটি বিদেশি প্রতিনিধিদলের দ্বিতীয় সফর ৷ ১৫ জন বিদেশি প্রতিনিধি ও রাষ্ট্রদূত আসছেন সফরে ৷ এঁদের মধ্যে রয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত কেনেথ জাস্টার ও নরওয়ের অ্যাম্বাসাডর হান্স জাকব ফ্রাইডেনলুন্ড বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর সফরে আসছেন ৷ সফরের উদ্যোগ নিয়েছে দিল্লি ৷ প্রথমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা তাঁদের ৷ এরপর কয়েকটি সংস্থার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা ও কাশ্মীরের প্রকৃত ছবিটা সম্পর্কে জানবেন প্রতিনিধিদলের সদস্যরা ৷ লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু ও বেশ কয়েকজন আধিকারিক-সহ কয়েকজনের সঙ্গে জম্মুতে সাক্ষাৎ করবেন তাঁরা ৷ দিল্লিতে ফিরবেন ১০ জানুয়ারি ৷
ফাইল চিত্র।

