সেনাবাহিনীর গুলিতে আজ সকালে কাশ্মীরের সোপিয়ানে খতম হয়েছে সেখানকার আইএস কমান্ডার ইশফাক আহমেদ সোফি ওরফে আবদুল্লা ভাই। এর পাশাপাশি এই জঙ্গি আল–কায়েদা কমান্ডার জাকির মুসার ঘনিষ্ঠ বলে জানা গেছে। জম্মু-কাশ্মীরের আইএসের সংগঠনের একমাত্র কমান্ডার ছিল এই ইশফাক। এদিন সোপিয়ানে গোপনসূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে সেনা। তখনই আচমকা সেনাবাহিনীর উপর গুলি ছুড়তে শুরু করে ইশফাক। এরপরই শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। তাতেই নিকেশ হয় এই কুখ্যাত জঙ্গি। এর কাছ থেকে প্রচুর অস্ত্রও উদ্ধার করেছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *