আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২০ জনের এবং আহত একাধিক।  ৪৮ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে কেরালার এরনাকুলামের দিকে যাচ্ছিল বাসটি । সেইসময় উলটো দিক থেকে একটি লরি আসছিল। ঘটনাস্থানে ছুটে আসেন স্থানীয়রা । প্রাথমিকভাবে তারাই যাত্রীদের বের করতে শুরু করে । খবর দেওয়া হয় পুলিশে।  ঘটনাস্থানেই ১৯ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আর একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৬জন মহিলা। আহতদের তিরপুর সরকারি হাসপাতাল ও কোয়েম্বাটোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দ্রুত চিকিৎসা ও সমস্ত জরুরি পরিষেবার জন্য পালাক্কডের জেলা আধিকারিককে নির্দেশ দিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।