করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে দেশে। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪৬৩। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮১৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৩। সুস্থ হয়ে উঠেছেন ১১৯০জন।

