গুজরাতঃ দিল্লি, মুম্বইয়ের পর এবার গুজরাতের সুরাত। সেখানেও পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার দাবি জানাতে থাকেন। বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘদিন বাড়ির বাইরে তাঁরা। খাওয়া-দাওয়া নেই। শুধু জল খেয়ে আছেন ৪দিন ধরে। মাথা গোজার জায়গাটুকুও অনেকের নেই। আশা করেছিলন, ১৪ এপ্রিল লকডাউন উঠলে নিজের নিজের বাড়িতে ফিরতে পারবেন। সেই আশায় জল ঢেলে প্রধানমন্ত্রী জানালেন, দেশে ৩ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। ফলে আর ধৈর্য ধরে রাখতে পারছেন না তাঁরা। ভিন রাজ্য থেকে সুরাতে কাজে গিয়েছিলেন তাঁরা। দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই সময়ে রোজগার নেই। পুলিশ জানিয়েছেন, ‘এই পরিযায়ী শ্রমিকরা তাঁদের জন্মস্থানগুলিতে যেতে চান। আমরা তাঁদের অধৈর্য না হওয়ার কথা বলেছি। কারণ বর্তমানে দেশে লকডাউন চলছে।’ যদিও ঘটনাস্থলে থাকা এক পুলিশের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের মধ্যে অনেকে খাবারের বিষয়ে অভিযোগ করছিলেন। আমরা তৎক্ষণাৎ একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করি। শ্রমিকদের জন্য খাবারের প্যাকেট নিয়ে আসা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’

