হক জাফর ইমাম, মালদাঃ বুধবার সকালে মহানন্দা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ নদীতে ভেসে উঠলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা ইংরেজবাজার থানার বালুরচর এলাকায়। ঘটনার খবর পেয়ে মালদা ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যমালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা বালুচর এলাকায় মহানন্দা নদীর ঘাটে এক ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে। খবর জানাজানি হতেই অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় মালদা ইংলিশবাজার থানায়। জানা যায় প্রায় দুই ঘণ্টা পর মালদা ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। খুন না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *