রাজভবনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে রাজ্যপালের মুখোমুখি হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রোটোকলের উল্টো পথে গিয়ে রাজভবনের অন্য কোণে বসেছিলেন মুখ্যমন্ত্রী। অবশ্য তাঁর সহযোগী, কয়েকজন সাংবাদিক এবং রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সেই জায়গায় হেঁটে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান। মুখ্যমন্ত্রী তখন রাজ্যপাল এবং তাঁর স্ত্রীর প্রতি সৌজন্য বিনিময় করেন। কিন্তু কথার আদান-প্রদান হয়নি। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমি যখন এসেছি আমি বলেছিলাম আমার একা আসতে একটু প্রবলেম আছে। তাই আমি টিম নিয়ে আসব। আমরা কিন্তু একসঙ্গে ১০-১২ জন এসেছি। এটা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বলে এসেছি। সরকারি গুরুত্বপূর্ণ কিছু থাকলে ওরা তো থাকবেই। তখন আসা যেতেই পারে। যাই হোক এর থেকে বেশি আমি কিছু বলব না।”
অভিমানী মুখ্যমন্ত্রী, রাজভবনের অনুষ্ঠানে এককোণে বসলেন বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Byবঙ্গনিউজ
Aug 15, 2024
