নয়াদিল্লিঃ দেশে করোনা ভাইরাসের মোকাবিলায় এবার কি নিজের দলের কর্মীদের ও অন্যদেরও গহনা বিক্রি করার আবেদন জানালেন নরেন্দ্র মোদি! সংবাদ সংস্থা এএনআই খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “আমাদের মা ও বোনরা অতীতে যুদ্ধের সময় তাদের গহনা দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি কোনওভাবেই যুদ্ধের চেয়ে কম নয়। এটি মানবতা বাঁচানোর যুদ্ধ। আমি প্রত্যেক বিজেপি কর্মীকে প্রধানমন্ত্রী-কার্স তহবিলের অনুদানের দেওয়া এবং ৪০ জনকে এর জন্য অনুপ্রাণিত করার জন্য আবেদন করছি।” প্রধানমন্ত্রীর এই আবেদন নিয়ে জল্পনা তুঙ্গে। প্রত্যেক কর্মীকে ৪০ জনকেই বা অনুপ্রাণিত করতে হবে কেন? এই ৪০জন কি সাধারণ মানুষ, নাকি পার্টির কর্মী? গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে গেছে ট্রোল-পর্ব। দেখে নিন সংবাদ সংস্থা এএনআই-এর সেই টুইটটি –

