‘আলোচনা করুন, দয়া করে গেরিলা রাজনীতি করবেন না’ ছাত্রবিক্ষোভ থামাতে করুণ আবেদন মোদির
“কংগ্রেস ও তাদের মিত্ররা মুসলিমদের রাজনৈতিক কারণে ইন্ধন জোগাচ্ছে ।” আজ ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার থেকে কংগ্রেসকে কটাক্ষ করে একথা বলেন নরেন্দ্র মোদি । একইসঙ্গে তিনি বলেন, ” নাগরিকত্ব (সংশোধনী) আইন ভারতীয় নাগরিকদের কোনও অধিকার ছিনিয়ে নেবে না।” তিনি আরও বলেন, “কংগ্রেস ও তার সহযোগীরা আগুন ছড়াচ্ছে । যখনই তাদের কথা কেউ শোনে না তখনই তারা উত্তেজনা ছড়ায় ।” আজ ফের বেরহেতের নির্বাচনী প্রচার থেকে কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি । বলেন, “কংগ্রেস ও তার মিত্ররা রাজনৈতিক কারণে মুসলিমদের ইন্ধন জোগাচ্ছে । ভারতীয় মুসলিমদের ভয় দেখানোর জন্য মিথ্যের পরিবেশ তৈরি করছে ।” আজ নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় কংগ্রেসকে চ্যালেঞ্জ করে মোদি বলেন, “আমি কংগ্রেস ও তার মিত্রদের চ্যালেঞ্জ করছি । যদি তাদের হিম্মত থাকে তা হলে ঘোষণা করুক যে, প্রত্যেকে পাকিস্তানি নাগরিককে তারা ভারতীয় নাগরিকত্ব দেবে । জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ৩৭০ ধারা ফিরিয়ে আনবে । কংগ্রেস ঘোষণা করুক যে, তিন তালাকের বিরুদ্ধে যে আইন হয়েছে তাও প্রত্যাহার করবে তারা ।” জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পডু়য়াদের প্রসঙ্গে মোদি আজ প্রচার মঞ্চ থেকে বলেন, পড়ুয়াদের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর জন্য আবেদন জানাছেন রিনি । তিনি এও বলেন, “গেরিলা পদ্ধতিতে রাজনীতি করা বন্ধ করুন । আমি কলেজের পড়ুয়াদের আবেদন করছি, আমাদের নীতির সমালোচনা করুন, প্রতিবাদ করুন। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে । আমরা আপনাদের কথা শুনব । কিছু দল ও শহুরে নকশালরা আপনাদের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে ।”

