করোনার কারণে দেশজুড়ে বন্ধ রয়েছে বিভিন্ন পরিষেবা। তার জন্য জীবনবিমার প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন গ্রাহক। তাঁদের সুবিধার্থে পলিসির বকেয়া প্রিমিয়াম জমা দেওয়ার তারিখ ১৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করল ভারতীয় জীবনবিমা নিগম। এলআইসি জানিয়েছে, যাঁরা অনলাইনে বা অন্য কোনও ভাবে প্রিমিয়াম দিতে পারবেন না, তাঁরা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত তা জমা দেওয়ার সুযোগ পাবেন। এর জন্য আলাদা করে কোনও বাড়তি টাকা জমা করতে হবে না। যে পলিসিগুলি চলছে, অর্থাৎ ইনফোর্স পলিসিগুলোর জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে
