এবার নতুন সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। জানা গিয়েছে, ২৫ মার্চ পর্যন্ত ভারতে সব ট্রেন বাতিল করা হচ্ছে। রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাস মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। কারণ গত কয়েক দিন এমন অনেকের সন্ধান পাওয়া গিয়েছে যাঁদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হলেও তাঁরা ট্রেনে যাতায়াত করছেন। যেহেতু ট্রেনে একসঙ্গে অনেক যাত্রী থাকেন, তাই এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তা যাতে না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। ওই আধিকারিকের কথায়, প্রধানমন্ত্রী ডাকা জনতা কার্ফু উপলক্ষ্যে শনিবার মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে সব মেল ও এক্সপ্রেস ট্রেন এমনিই বন্ধ থাকছে। সেই সময়টাকেই বুধবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। শিগগির এই ব্যাপারে লিখিত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।