রবিবার বিকেল পাঁচটা বাজতেই কাঁসর ঘন্টা বাজিয়ে ও করতালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করল সাধারণ মানুষের। প্রধানমন্ত্রীর আবেদনে কাঁসর ঘণ্টা বাজিয়ে, করতালি দিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ধন্যবাদ জানালেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী আবেদন করেন যে, রবিবার বিকেল ৫টায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের ধন্যবাদ জানান। কাঁসর ঘণ্টা বাজিয়ে ও হাততালি দিয়ে ৫ মিনিট ধন্যবাদ জানানোর আহ্বান জানান নরেন্দ্র মোদি। রবিবার সারা দেশ জুড়েই সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন সাধারণ মানুষ। পিছিয়ে ছিল না কলকাতা-সহ পশ্চিমবঙ্গও। ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা ছুঁতেই পাড়ায় পাড়ায় সকলে বাড়ির বারান্দায় বেরিয়ে আসেন। শুরু হয় শঙ্খধ্বনি, উলুধ্বনি। কাঁসর ঘণ্টা বাজতে থাকে। অনেকেই থালা বাজাতে থাকেন।

ছবি- ইন্দ্রনীল সেন