
নয়াদিল্লিঃ গতকাল জেএনইউ-তে হামলার ঘটনায় ছাত্র সংসদের সভানেত্রী, অধ্যাপিকা-সহ বামপন্থী ছাত্র সংগঠনের বেশ কয়েকজন জখম হওয়ার পর তাঁদের পাশে দাঁড়াতে আজ দিল্লি গিয়েছেন দীনেশ ত্রিবেদী, সাজদা আহমেদ, মানস ভুঁইঞা, বিবেক গুপ্তা। কিন্তু সেখানেও তাঁদের আটকে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার থেকে প্রায় ১৫০ মিটার দূরে তাঁদের আটকে দেয় পুলিশ। বাধ্য হয়ে রাস্তার উপরেই তাঁরা ধরনায় বসেন।


