আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু নিজের রাজ্যে তেলঙ্গানায় সেই লকডাউনের মেয়াদ আরও ১২ দিন বাড়ালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ২৯ মে পর্যন্ত সেখানে লকডাউন চলবে। দীর্ঘ সাত ঘণ্টার ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা করলেন তিনি। বলেন, ‘রাজ্যের‌ মানুষ লকডাউনকে সমর্থন করেছে। আমরা তাই লকডাউনের সময়সীমা বাড়াচ্ছি। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’ ‌পাশাপাশি তিনি আরও জানালেন, কোনওভাবেই লকডাউন শিথিল করা হবে না।