গত ৩ দিনে দিল্লির হিংসায় ২৩ জনের মৃত্যু এবং ২০০জন জখমের পর অবশেষে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন করেন। আজ সকালে দিল্লির হিংসাশ্রয়ী আন্দোলনে কারফিউ জারি হয় ৪ জায়গায়। সেনা নামানো নিয়ে তরজা শুরু হয় কেজরিওয়াল ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে, আসরে নামেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর টু্ইটে নরেন্দ্র মোদি লেখেন, ‘দিল্লির বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখেছি। শান্তি ও সহাবস্থান বজায় রাখতে দিল্লি পুলিশ ও অন্য সংস্থাগুলি একত্রে কাজ করছে। শান্তি ও ভ্রাতৃত্ববোধ ভারতের সংস্কৃতির অধীনে। ভারতীয় সকল ভাইবোনেদের শান্তি বজায় রাখার আবেদন জানাই।‘