একদিনে ভারতে করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৪৫২। এঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৪ হাজার ৮১৩ জন রোগী। মৃত্যু হয়েছে ৭২৪ জনের। আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।

