গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১৩৩৬

দেশে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন আরও ১৩৩৬ জন। মৃত্যু হল ৪৭ জনের, স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে। পরিসংখ্যান জানাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০১ জন। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৯ জন।