গত মঙ্গলবার মহারাষ্ট্রের পার্ভনি জেলার পাথরিতে আয়োজিত সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি বিরোধী সমাবেশে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় সিপিআই নেতা তথা জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা কানাহাইয়া কুমারকে। এবার দেশজুড়ে তীব্র নাগরিক সংকটের আবহেই বৃহস্পতিবার সকালে কানহাইয়া কুমার ও তাঁর কয়েকশ সমর্থককে বিহারের বেথিয়া জেলায় আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিনা অনুমতিতেই সমর্থকদের সাথে বেথিয়ার বিতিহার্বায় পৌঁছে সমাবেশে বক্তব্য রাখতে শুরু করেন কানহাইয়া। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, স্থানীয় সমর্থকদের কথা বলার সময় পুলিশকে উপহাস করতে থাকেন তিনি। এরপরই তাকে ও তাঁর দলের একাধিক কর্মী-সমর্থকে গ্রেফতার করে পুলিশ।

