পরীক্ষা হলে জালিয়াতি করার বিষয়ে পরামর্শ দেয়ার অভিযোগে ভারতের উত্তর প্রদেশে প্রবীণ মল নামের এক প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ। জানা গেছে আটক, ওই প্রিন্সিপাল শিক্ষার্থীদের উত্তরপত্রের মধ্যে টাকা রেখে আসার পরামর্শ দেন। লক্ষ্ণৌ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে মউ জেলার একটি বেসরকারি স্কুলের ম্যানেজার ও অধ্যক্ষ প্রবীণ মল সম্প্রতি পরীক্ষা উপলক্ষে ছাত্রদের কাছে তার বক্তব্য রাখছিলেন। তখনই তিনি নাকি উত্তরপত্রের সঙ্গে একশ রুপি দেওয়ার পরামর্শ দেন সবাইকে। তার সেই বক্তব্য গোপনে মোবাইল ক্যামেরার ধারণ করে এক ছাত্র।

