সেনা-জঙ্গি লড়াইয়ে ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। ফের অনন্তনাগেই সেনার উপর হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার মেজর-সহ দুই জওয়ান। সেনার গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। ঘটনাটি ঘটেছে অনন্তনাগের বাদোরা এলাকায়। আজ সকালে জঙ্গিদমন অভিযান শুরু করে ১৯ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। অনন্তনাগের এই এলাকায় দু-তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পাওয়ার পর শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু তল্লাশি অভিযানে যাওয়ার পর যৌথ বাহিনীর দিকে ধেয়ে আসে বুলেট।বোঝা যায়, দু-তিনজনের থেকে অনেক বেশি জঙ্গি লুকিয়ে রয়েছে এলাকায়। পালটা গুলি চালায় যৌথ বাহিনীও। গুলির লড়াইয়ে দুই জওয়ান শহিদ হন। এঁদের মধ্যে একজন মেজর ব়্যাঙ্কের অফিসার। গুলিতে খতম হয় এক জঙ্গিও।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *