আগের দিন খবর রটেছিল জন্মস্থান বিতর্কের কারণে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শিরডিতে সাঁইবাবার মন্দির। এই খবর রটতেই তীব্র প্রতিক্রিয়া হয় ভক্তদের মধ্যে। তার জেরে শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্টের সিইও দীপক মদুকর মুগলিকর রবিবার ঘোষণা করে দিয়েছেন যে এদিন খোলাই থাকছে সাঁই মন্দিরের দরজা। তিনি বলেছেন, ‘কিছু সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হয়েছিল যে ১৯ তারিখ শিরডির সাঁই মন্দির বন্ধ থাকবে। আমি সবাইকে বলতে চাই, এটা সম্পূর্ণ গুজব। ১৯ তারিখ মন্দির খোলাই থাকবে।’ তাঁর ঘোষণার পরই রবিবার সকাল থেকে আশ্বস্ত ভক্তদের ঢল নেমেছে শিরডির মন্দিরে। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খান মন্দিরের নিরাপত্তাকর্মীরা।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গত সপ্তাহে ঘোষণা করেন সাঁইবাবার জন্মস্থান পরভণী জেলার পাথরী শহরের উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। তবে শহরে বন্ধ চললেও তার কোনও প্রভাব মন্দিরে পড়বে না বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন মুগলিকর।

