ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪১৫। সোমবার সকাল পর্যন্ত দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। আক্রান্তরা মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান ও বিহারের বাসিন্দা। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্র ও কেরলে। দেশি-বিদেশি মিলিয়ে এই দুই রাজ্যে ইতিমধ্যেই ৬৭ জন সংক্রমিত হয়েছেন। রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭। তবে এ দিন সকাল পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে তার মধ্যেও আশার খবর এই যে, সংক্রমিত হওয়া ২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।