ফের বড় ধরণের অগ্নিকাণ্ড দিল্লিতে। এবার লরেন্স রোডে একটি জুতোর কারখানায় বিধ্বংসী আগুন লাগল। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ২৬টি ইঞ্জিন। ভয়াবহ সেই আগুনের লেলিহান শিখায় আকাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও আশঙ্কা করা হচ্ছে একাধিক মানুষের মৃত্যুর। দিল্লিতে কিছুতেই আগুন লাগার ঘটনা কমছে না। বরং তা বেড়েই চলেছে। মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে আগুন লাগে জুতোর কারখানায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। যুদ্ধকালীন তত্‍‌পরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।