মুকুটমণিপুর ডিয়ার পার্কে ৩টি হরিণের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে বনপুকুরিয়া গ্রামের বাসিন্দারা হরিণগুলিকে কংসাবতী জলাধারের তীরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, কুকুরের কামড়ে প্রাণ গিয়েছে তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান রানিবাঁধ রেঞ্জের আধিকারিকরা। বিষটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেঞ্জার ভাবনা লামা। কী ভাবে হরিণ গুলির মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফেনসিং-এর বেড়াজাল টপকে কীভাবে ৩টি হরিণ বাইরে বেরিয়ে এল তা নিয়েও উঠছে প্রশ্ন। বনদফতরের কর্মীরা ঘটনার তদন্ত শুরু করেছেন।