করোনা ভাইরাস রুখতে আন্তঃরাজ্য বিমান পরিষেবা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আরজি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন তিনি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দাবি মেনে নিল কেন্দ্র। করোনা সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য পরিষেবা বন্ধ করা হল। ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশের ভিতরেও যাত্রীবাহী বিমান উড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পণ্যবাহি বিমান পরিষেবা অব্যাহত থাকবে।

banganews.net