আজ দুপুরে শ্রীনগরে সিআরপিএফ-এর দপ্তরে হান্দোয়ারায় শহিদ তিন জওয়ানকে শেষ শ্রদ্ধা জানালেন বাহিনীর শীর্ষ কর্তারা এবং সহকর্মীরা। শহিদ জওয়ানরা হলেন অশ্বনী কুমার যাদব, সি চন্দ্রশেখর এবং সন্তোষ কুমার মিশ্র। সোমবার কুপওয়ারা জেলার হান্দোয়ারায় টহলদারির সময় সিআরপিএফ-এর বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তাতে প্রাণ হারান সিআরপিএফ-এর তিন জওয়ান। জখম হন আরও সাতজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

